শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

সন্দেহজনক ব্যক্তি ধাওয়া করে ফেনসিডিল উদ্ধার করলো ট্রাফিক পুলিশ

ছবি: মেঘনা টেলিভিশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর উত্তরায় সন্দেহজন ব্যক্তিকে ধাওয়া করে ৩৩ ফেনসিডিল উদ্ধার করছে ট্রাফিক পুলিশ।

ময়মনসিংহ – ঢাকা মহাসড়কের আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের মঙ্গলবার (৫ মার্চ) সকালে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এসব মাদক বহনকারী ব্যক্তি পালিয়ে যায়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের আব্দুল্লাহপুর ট্রাফিক বক্সের (টিআই) মো. মেহেদী হাসান বলেন, ‘আমি ও আমাদের উত্তরা পূর্ব জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. ইব্রাহিম স্যার মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন ও নিরসনের চেষ্টা করছিলাম।

ওই সময় পলওয়েল মার্কেটের সামনে এক পথচারীকে সন্দেহ হয়। পরে তাকে ধরার জন্য বললে সার্জেন্ট এসএম খুরশিদ আলম ধাওয়া করলে মহাসড়কের গাড়ীর মাঝ দিয়ে ঝুঁকি নিয়ে পালিয়ে যায়। ওই সময় তার সাথে থাকা একটি নেভি ব্লু কালারের কাপড়ের ব্যাগ ফেলে যায়।

তিনি বলেন, ‘পরে ওই কাপড়ের ব্যাগ খুলে ৩৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ফেনসিডিলসহ ব্যাগটি উত্তরা পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম রুবেলের কাছে আইনানুগ ব্যবস্থার জন্য দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL