শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে ষড়যন্ত্র সহ্য করবে না: খন্দকার মোশাররফ

কুমিল্লা প্রতিনিধি:  সরকারকে যত দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দেয়ার তাগিদ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, নির্বাচনের দিন-তারিখ ঠিক করে দিলে, জনগণ নির্বাচন মুখী হয়ে যাবে। জনগণ নির্বাচন মুখী হয়ে গেলে ছোটখাটো ষড়যন্ত্র সহ্য করবে না। অতীতেও সহ্য করেনি-ভবিষ্যতেও সহ্য করবে না।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসের বিজয় র‌্যালি উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, অতিদ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণ তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবে। নির্বাচিতরা এদেশে সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করবে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে ।

তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে আরও আধিপত্য বাংলাদেশ সহ্য করবে না। তিনি বিএনপির নেতাকর্মীদেরকে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান।

এসময় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন-উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিজয় র‌্যালিটি নগরের কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজয় র‌্যালিতে বিএনপি ও তার অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মানুষের ঢল নামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL