সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

তিন খাতের সংস্কারে সহায়তা দেবে বিশ্বব্যাংক ও আইএফসি

মেঘনা টিভি নিউজ ডেস্ক:

বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি খাতের সংস্কারে বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) কারিগরি ও আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (২৯ সেপ্টেম্বর) এক বৈঠকের সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যাংক ও জ্বালানি খাতের সংস্কারে সহায়তা দিতে বিশ্বব্যাংক ও আইএফসি উভয়েই প্রস্তুত। তবে সহায়তার পরিমাণ কী হবে, তা আগামী অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্মেলনে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ২৪ সেপ্টেম্বর আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ড. সালেহউদ্দিন জানিয়েছিলেন, ব্যাংকিং খাত, ভ্যাট ও রাজস্ব কাঠামো, অর্থ পাচার রোধ এবং আর্থিক খাতের সংস্কারে আইএমএফের কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। তবে আইএমএফ থেকে কতটুকু অর্থ সহায়তা চাওয়া হবে, তা এখনও নির্দিষ্ট হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL