সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

রশি হাতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকার অনশন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে বিয়ের দাবীতে ফাঁসির রশি নিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে অনশন করেছেন এক কিশোরী।সোমবার (২০ জানুয়ারি) প্রেমিক সোহেল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটেছে। প্রেমিক সোহেল উদ্দিন (২৫) হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিরবিরি গ্রামের নবীর উদ্দিনের ছেলে। ভুক্তভোগী কিশোরী সীমা আক্তার পারু (১৬) একই গ্ৰামের বাসিন্দা শামছুদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসায় যাওয়া আসার পথে কিশোরী পারুকে দেখে সোহেল। প্রেমের প্রস্তাব দেয়া হয় কিশোরীকে। রাজি না হওয়ায় হুমকিসহ শুরু হয় উত্যক্ত করা। এক পর্যায়ে বাধ্য হয়ে জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে। কয়েক মাসের মধ্যে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্কও হয়।এসময় সোহেল অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে নেন এবং ব্ল্যাকমেইল করে দিনের পর দিন শারীরিক সম্পর্ক চালিয়ে যায়। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কিশোরী। এ সময় ভ্রূণ নষ্ট করতে চাপ সৃষ্টি করেন সোহেল। রাজি না হওয়ায় সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন সোহেল।

ভুক্তভোগী কিশোরী আত্মহত্যার হুমকি দিয়ে বলেন, সোহেলের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি দেড় মাসের অন্তঃসত্ত্বা। পেটের সন্তান নষ্ট করতে সোহেল আমাকে মেডিসিন দেয়। মেডিসিন না খাওয়ায় সে আমাকে মারধর করে। একপর্যায়ে বিয়ে করবে না বলেও জানিয়ে দেয়। এখন যদি সে আমাকে বিয়ে না করে আমি এই দড়ি দিয়ে আত্মহত্যা করব।অভিযুক্ত সোহেল সম্পর্কের বিষয়টি স্বীকার করে বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি মিথ্যা। বিয়ের বিষয়ে কথা চলছে।মো. নুর নবী নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, মেয়েটি দুই দিন ধরে বিয়ের দাবিতে অনশন করছেন। মেয়েটি আসার খবর পেয়ে পরিবারের সবাই ঘরে তালা দিয়ে পালিয়ে গিয়েছে। মেয়ের দাবি বিয়ে করতে রাজি হওয়া বা সম্পর্ক মেনে নেওয়া। না হয় সে আত্মহত্যা করবে।

স্থানীয় ইউপি সদস্য আশরাফ উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে আমি উভয় পক্ষের মধ্যে সমাধানের জন্য আলোচনা করছি। সমাধান না হলে ভুক্তভোগী ও তার পরিবার আইনগত ব্যবস্থা নেবে।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, বিষয়টি শুনেছি। থানার একটি দল ঐ এলাকায় গিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL