শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

দুর্নীতর আরেক মামলায় মতিউরকে গ্রেফতারের আবেদন

 

মেঘনা ডেস্ক:

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মো. মতিউর রহমানকে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেনের আদালতে এ আবেদন করেন দুদকের উপপরিচালক মো. ইসমাইল। 

আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন বিচারক। এ বিষয়ে আগামী ২৭ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে। 

আবেদনে বলা হয়, আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানপূর্বক এক কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকা মূল্যমানের সম্পত্তির তথ্য গোপন এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সহিত অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকা মূল্যমানের সম্পত্তি অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭ (১) এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। জামিন মঞ্জুর করা হলে আসামি আত্মগোপন করতে পারে এবং তদন্ত কাজকে প্রভাবিত করতে পারে।

অপরদিকে দুর্নীতি মামলায় কারাগারে থাকা মতিউরের স্ত্রী লায়লা কানিজ লাকির আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন একই আদালত। এদিন দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থাটির উপপরিচালক মো. ইসমাইল।

আবেদনে বলা হয়, আসামি লায়লা কানিজ লাকি ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করছেন মর্মে রেকর্ডপত্রে প্রমাণিত হয়েছে। এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭ (১) ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি লায়লা কানিজের মূল আয়কর নথির ২০১২-২০১৩ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দ করা একান্ত প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL