মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চরমধুয়া গাজীপুরে গৃহ বধূকে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করে ভিডিও ধারণ।থানায় মামলা। গ্রেফতার ৩ টঙ্গীতে ব্যবসায়ীর উপর হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন শ্রীবরদী পৌরসভার অনিয়ম-দূর্নীতির শীর্ষে আওয়ামীলীগের দোসর তারেক হাসান নরসিংদীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতবস্ত্র বিতরণ নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত ১ আহত ১০ শ্রীবরদীতে ঘোষ ছাড়া সেবা মিলছে না সাব রেজিস্ট্রী অফিসে রায়পুরায় দিনদুপুরে ২ ভাইকে কুপিয়ে হত্যা পিরোজপুরে রূপালী ব্যাংকের ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উদযাপন পিরোজপুরে তাহসিন শিক্ষা পরিবারের আয়োজনে সবক প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত পিরোজপুরে স্বল্প বরাদ্দের প্রতিবাদ ও লুটপাটকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

তারেক রহমানের স্ত্রী ডা.জোবাইদা রহমানের সাজা স্থগিত

মেঘনা টিভি নিউজ ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে আদালতের দেওয়া সাজা এক বছরের জন্য স্থগিত করেছে সরকার।
রোববার (২৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লার স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ স্থগিতাদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে ফৌজদারি কার্যবিধির কোড, (আইন নং-ভি ১৮৯৮ সাল) এ প্রদত্ত ক্ষমতাবলে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে সাজা স্থগিত করা হলো।
এর আগে, গত বছরের ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দেন আদালত।

একই সঙ্গে আদালত তারেকের জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন। এছাড়া তারেককে তিন কোটি টাকা ও জুবাইদাকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তারেক রহমান ও জোবাইদার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ২৬(২) ধারার অপরাধের সর্বোচ্চ শাস্তি ৩ বছর এবং ২৭(১) ধারায় অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছর।

এ মামলায় ওই বছরের গত ২৭ জুলাই দুদকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর ২ আগস্ট রায়ের দিন ধার্য করা হয়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL