সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

প্রথম ধাপে মালয়েশিয়া যেতে পারবেন ৭৯৬৪ জন

মেঘনা ডেস্ক: গত বছর ৩১ মের মধ্যে মালয়েশিয়া যেতে পারেনি প্রায় ১৮ হাজার শ্রমিক। তাদের মধ্যে প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য সাত হাজার ৯৬৪ জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

রফিকুল আলম জানান, গত বছর ৫ ডিসেম্বর মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের বিষয়টি নিয়ে আলোচনা হয়।

পরে আটকেপড়া বাংলাদেশিদের মালয়েশিয়ায় পর্যায়ক্রমে নেওয়ার বিষয়ে দেশটির ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠন হয়।

সেই টেকনিক্যাল গ্রুপ গঠনের পর গত বছরের ৩১ ডিসেম্বর ও চলতি বছরের ১৪ জানুয়ারি দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ১৭ হাজারের বেশি শ্রমিকদের তালিকা মালয়েশিয়ার স্টেকহোল্ডারদের সঙ্গে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে ৭ হাজার ৯৬৪ জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL