সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

কারা থাকছেন নির্বাচন সংস্কার কমিশনে

মেঘনা টিভি নিউজ ডেস্ক:
আগেই জানা গেছে নির্বাচনব্যবস্থা সংস্কারে গঠিত কমিশনের নেতৃত্ব দেবেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাকালীন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তবে কমিটির বাকি সদস্য হিসেবে কারা থাকবেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তা জানানো হয়নি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে কমিশনে আরও ৫ সদস্য থাকতে পারেন। ইতিমধ্যে প্রণীত এ-সংক্রান্ত একটি তালিকা মেঘনা টিভির হাতে এসেছে।

মেঘনা টিভির হাতে পাওয়া তালিকায় কমিশনের বাকি সদস্য হিসেবে নাম রয়েছে বিশিষ্ট শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জেসমিন টুলি, নির্বাচন বিশেষজ্ঞ ও ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের মুখ্য পরিচালক ড. আবদুুল আলীম, আন্তর্জাতিক শাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন এবং লেখক ও রাজনীতি বিশ্লেষক ডা. জাহেদ উর রহমানের। তবে এটি চূড়ান্ত তালিকা নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL