মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ রায়পুরায় জাতীয় মৎস্য দিবস অনুষ্ঠিত পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলার অভিযোগ কুমিল্লার ডিসির বিরুদ্ধে রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল

স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম ইসলাম জাহিদ, সম্পাদক মো:আজিজুল ইসলাম

নেছারাবাদ প্রতিনিধি:
স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবের ২০২৫ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে পাঁচটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত কমিটিতে এম ইসলাম জাহিদ (দৈনিক জনতা) সভাপতি এবং মো. আজিজুল ইসলাম (দৈনিক দেশেরপত্র) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া, ইসরাত জাহান (বাংলা টিভি ৭১.কম) সহ-সভাপতি, সাইফুল ইসলাম (দৈনিক খবর বাংলা) যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ইউনুস (৭১ বাংলা টেলিভিশন) সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন দূর্গাকাঠী এস জি এস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুনির হোসেন এবং দৈনিক মুক্ত খবরের স্বরূপকাঠী প্রতিনিধি মো. মাহমুদুল হাসান।

নবনির্বাচিত সভাপতি এম ইসলাম জাহিদ তার বক্তব্যে জানান, সকল সদস্যের সহযোগিতায় আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তিনি প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবার একতাবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।

স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির প্রতি অভিনন্দন ও সফল কার্যকালীন সময়ের প্রত্যাশা জানিয়েছেন সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL