শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

তেরখাদায় নাশকতা মামলার ২ সন্ধিগ্ধ আসামী আটক

তেরখাদা,(খুলনা) প্রতিনিধি:

খুলনা জেলার তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে এস আই আব্দুর রহিম ও সংগীয় অফিসার ফোর্স নিয়ে ২৬ শে ফেব্রুয়ারি দুপুর দেড় টার দিকে উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক তেরখাদা নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামী মোঃ ফারুক আহমেদ শেখ কে আটক করেন।তেরখাদা থানার মামলা নং-০২ /১১৬, তারিখ ০৪/১১/২০২৪ইং।

অপরদিকে গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা পোনে ৭টার দিকে থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে সংগীয় এস আই আব্দুর রহীম ও পুলিশ ফোর্স নিয়ে তেরখাদা থানার নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামী ও বারাসাত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সুজ্জলকে আটক করেন।

আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান , তেরখাদা থেকে মাদক সেবী , জুয়াড়ি , সন্ত্রাসী ও অস্ত্রধারী এবং নিয়মিত মামলা আসামী, ওয়ারেন্টভুক্ত আসামীসহ সকল প্রকার অপরাধী গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

তিনি বলেন , তেরখাদা উপজেলাকে একটি পরিচ্ছন্ন উপজেলায় রূপান্তরিত করতে পুলিশী কার্যক্রম অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL