মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ রায়পুরায় জাতীয় মৎস্য দিবস অনুষ্ঠিত পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলার অভিযোগ কুমিল্লার ডিসির বিরুদ্ধে রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল

অন্যায় আবদার না মানায় কয়রা থানার ওসির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলায় এক গৃহবধূর পলায়নের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে, এ ঘটনার জেরে কয়রা থানার ওসি ইমদাদুল হকের বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যমূলক মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

কয়রা থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় তার স্বামী রাসেল আহমেদ কয়রা থানায় লিখিত অভিযোগ করেছেন। অন্যদিকে, গৃহবধূর পরিবারও রাসেল আহমেদের বিরুদ্ধে যৌতুক, শারীরিক ও মানসিক নির্যাতন এবং মেয়েকে গুমের অভিযোগ এনে পাল্টা অভিযোগ দায়ের করেছে।

এদিকে, একটি স্বার্থান্বেষী মহল জমি-জমা সংক্রান্ত অন্যায় আবদার পূরণ না করায় কয়রা থানার ওসি ইমদাদুল হকের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মাধ্যমে মেয়ের পরিবারের সঙ্গে ওসির খারাপ আচরণের অভিযোগ তুলে বিভ্রান্তিকর তথ্য প্রচারের চেষ্টা চলছে।

বস্তুত, ঘটনার দিন মেয়ের পরিবারের বাদীর সঙ্গে ওসি খারাপ আচরণ করেননি; বরং ওসির রুমে এক নেতা ওসিকে মামলা গ্রহণ করার জন্য শাসিয়েছেন। ওসি ইমদাদুল হক উভয় পক্ষের বিষয়টি তদন্ত করে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণের কথা বলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সে সময় ওসির রুমে বসে থাকা একজন প্রত্যক্ষদর্শী।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ওসি ইমদাদুল হক যোগদানের পর কয়রা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং অপরাধপ্রবণতা কমে গেছে। তবে, একটি গোষ্ঠী তার বদলি চেয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং সীমিত পরিসরে মানববন্ধনের আয়োজন করছে।

এ বিষয়ে জানতে চাইলে ওসি ইমদাদুল হক বলেন, “আমি সব সময় নিরপেক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে যেসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL