মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ রায়পুরায় জাতীয় মৎস্য দিবস অনুষ্ঠিত পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলার অভিযোগ কুমিল্লার ডিসির বিরুদ্ধে রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল

নরসিংদীতে দুইগ্রুপের সংঘর্ষে নিহত ২

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পেটানোকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার করতেতৈল গ্রামের আশ্রাফ উদ্দিনের ছেলে সাকিব মিয়া (২০) ও একই এলাকার রাকিব মিয়া (২৬)।

সোমবার (৪ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে পলাশের ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাগদী এলাকায় সোমবার সকালে চোর সন্দেহে করতেতৈল এলাকার হিমেল নামে এক যুবককে পেটায় স্থানীয় একটি মহল। তার সূত্র ধরেই সন্ধ্যার পর করতেতৈল গ্রামের একটি পক্ষ এবং বাগদী গ্রামের আরেকটি পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় করতেতৈল গ্রামের সাকিবকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে এবং একই গ্রুপের রাকিব নামে আরেক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের শরীর ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। ঘটনার ছায়া তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে, আসলে কী নিয়ে সংঘর্ষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL