রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

নরসিংদী চর হাজিপুরে অটো চোর সন্দেহে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি:

নরসিংদী জেলার চর হাজিপুরে অটো চোর সন্দেহে রাজিব মেম্বার গংয়ের হাতে এক যুবক পিটিয়ে হত্যার শিকার হয়েছে। নিহত যুবকের নাম আক্থির, তিনি বাদুয়ারচর এলাকার নাসিরুদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে আক্থিরকে অটো চোর সন্দেহে রাজিব মেম্বার ও তার সাঙ্গ-পাঙ্গরা আটক করে এবং নির্যাতন শুরু করে। গুরুতর আহত অবস্থায় আক্থিরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে। নিহত আক্থিরের পরিবার ও স্থানীয় বাসিন্দারা এরই মধ্যে বিচার দাবি করেছেন। তারা রাজিব মেম্বার এবং তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী, বিশেষ করে রাজিব মেম্বারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি এই ঘটনার সাথে সরাসরি জড়িত। এলাকাবাসী দাবি করছে, রাজিব মেম্বারের একগুঁয়েমি ও ক্ষমতার অপব্যবহারের কারণে এই ধরনের অমানবিক ঘটনা ঘটেছে।

এদিকে, পুলিশ প্রশাসন এ ঘটনায় তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। তদন্তের পর পরিস্থিতি স্পষ্ট হওয়ার আশ্বাস দিয়েছেন তারা।

এ ঘটনার পর স্থানীয় রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং নিহত যুবকের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এলাকাবাসী আশাবাদী, দ্রুত তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ওই পরিবারের ন্যায়বিচার প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL