মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কলাখালীর ইদ্রিস মিয়া

পিরোজপুর প্রতিনিধি:

কয়েক বছর আগে ছিলেন সাধারণ একজন শ্রমিক। সময়ের পরিবর্তনে দখলে নিয়েছেন জমিজমা-সহ প্রতিষ্ঠানের মালিকানা।
লাগামহীন দুর্নীতি ও অপরাধে জড়িয়েছেন পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের বাসিন্দা মোঃ ইদ্রিস পিতা: আতাহার আলী মল্লিক পেশায় একজন এসি মিস্ত্রী ।

বিএনপি নেতাদের সঙ্গে ছবি ও পরিচয় ব্যবহার করে প্রতারণা চালিয়ে যাওয়াই হচ্ছে তার মূল পেশা এবং এটাই করে যাচ্ছেন নিয়মিত। এই পেশাকে ব্যবহার করে এলাকায় অনেক অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে এই মোঃ ইদ্রিস, বিগত সরকারের সময় তৎকালীন এমপি এনি রহমানের সাথে ভালো সম্পর্ক তৈরি করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন ।
চব্বিশের আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার। একই সঙ্গে নিজের রূপ পরিবর্তন করতে থাকেন মোঃ ইদ্রিস।
মাদক জমিদখল সহ -বিভিন্ন অপকর্মে
হোতা এই মোঃ ইদ্রিস হয়ে যান বিএনপি নেতা।

এলাকায় কিছু উঠতি বয়সী ছেলেদের দিয়ে পরিচালনা করেন কিশোর গ্যাং।এই কয়েকদিন আগে চুন্নু শিকদার নামের এক লোকের অবিবাহিত ১৬/ ১৭ বছরের কিশোরী মেয়েকে এক প্রকার উঠিয়ে নিয়ে এলাকা থেকে পালিয়ে গেছে, এই নারী লোভী ইদ্রিস, কিশোর গ্যাং দের ভয় মেয়েটির বাবা কিছু বলতে পারে নাই এবং থানায় সাধারণ ডায়েরি পর্যন্ত করতে পারে নাই।পালিয়ে গিয়ে এখন অস্বীকার করার চেষ্টা করেন।
মোঃ ইদ্রিসের স্ত্রী দুই সন্তানের জননী পলী বেগম এই প্রতিবেদককে বলেন আমার স্বামী ঢাকায় ব্যবসা করে, কি ব্যবসা করে আমি জানিনা, একটা মেয়ে নিয়ে চলে গেছে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমিও শুনেছি, পুরুষ মানুষ দুইটা তিনটা বিয়ে করতেই পারে।

মোঃ ইদ্রিস এর জন্ম পিরোজপুরের কলাখালীতে হলেও ঢাকায় তার বসবাস। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন মোঃ ইদ্রিস সরাসরি মাদক ব্যবসার সাথে জড়িত, এবং বিভিন্ন মানুষের জমা জমি জবর দখল করেছে এই পাঁচ আগস্ট এর পরে।
আওয়ামী লীগ ছিল এখন সে বিএনপি হয়েছে।
এলাকাবাসী এই ইদ্রিসের বিচার চায় এবং যে মেয়েটাকে নিয়ে চলে গেছে সে মেয়েটার উদ্ধার চায়। এ ব্যাপারে ইদ্রিসের সাথে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে সে ফোন রিসিভ করে নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL