রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

কাউখালীতে উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নতুন এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার ( ২২ মে) সকালে বিদ্যালয়ের সামনের সড়কে অভিভাবক ও এলাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন বক্তব্য রাখেন মোশাররফ মোল্লা, জিয়াউল হক মাঝি, মোঃ আমিনুল হক মীর,এমদাদ হাওলাদার, এমিলি বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ঐতিহ্যবাহী উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহানারা আক্তার ইউএনও অনুমতি ছাড়া তার পছন্দের আওয়ামী দোসর ফ্যাসিস্ট এবিএম ফকরুজ্জামানকে এডহক কমিটির সভাপতি পদে অনুমোদনের জন্য বোর্ডে পাঠান। বোর্ড সেই এডহক কমিটি অনুমোদন দেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের এই পকেট এডহক কমিটি বাতিলের করে এলাকার এলাকাবাসীর মতামতের ভিত্তিতে একজন নিরপেক্ষ ব্যক্তিকে সভাপতি হিসেবে অনুমোদন দেয়ার দাবি জানান।

তারা আরও বলেন, এলাকার শান্তি এবং স্কুলের সুশৃঙ্খল পরিবেশ রক্ষার্থে অবৈধ এডহক কমিটি বাতিলের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেন। এ অবৈধ এডহক কমিটি বাতিল না করলে আগামীতে আরও বড় ধরনের কর্মসূচি নিয়ে এলাকাবাসী রাস্তায় নামতে বাধ্য হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL