রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

‎পিরোজপুরে বিভ্রান্তিকর মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি:
‎পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতির বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য দিয়ে একটি মানববন্ধন আয়োজনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) বিকেলে পিরোজপুর জেলা স্কাউট ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এ বি এম ফখরুজ্জামান।

‎লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বিগত সময়ে চারবার সুনামের সঙ্গে এ প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছি। আমার প্রচেষ্টায় বিদ্যালয়টি জুনিয়র হাই স্কুল থেকে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়। অথচ একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

‎তিনি অভিযোগ করেন, গত ২২ মে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে বহিরাগতদের মাধ্যমে একটি মানববন্ধন করে যা সরাসরি আমার ও কমিটির মানহানি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে আঘাত হানে।

‎তিনি আরও দাবি করেন, যারা আগের আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছে, তারাই বর্তমানে পদে আসতে না পেরে বিরূপ অপপ্রচার চালাচ্ছে। মোঃ মোশারেফ হোসেন খোকন মোল্লা, এমদাদ হাওলাদার, জিয়াউল হক মাঝী, আমিনুল হক মিয়া প্রমুখ এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন।

‎সংবাদ সম্মেলনে ফখরুজ্জামান বলেন, মোঃ মোশারেফ হোসেন খোকন মোল্লা একজন রাজনৈতিক বিতর্কিত ব্যক্তি এবং বিএনপির অফিস ভাংচুর মামলার আসামি। অন্যদিকে এমদাদ হাওলাদারকে পিরোজপুর জেলা আইনজীবী সমিতি আজীবনের জন্য বহিষ্কার করেছে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে।

‎সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই কুচক্রী মহল একাধিকবার বিদ্যালয়ের শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন করে মূল্যবান দলিল ও অর্থ আত্মসাৎ করেছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি মামলা (মামলা নং: ৭১/২৫ সিআর) বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

‎সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL