মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ রায়পুরায় জাতীয় মৎস্য দিবস অনুষ্ঠিত পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলার অভিযোগ কুমিল্লার ডিসির বিরুদ্ধে রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল

মোঃ হাসানুজ্জামান চেয়ারম্যান চর আড়ালিয়া ইউনিয়নবাসীর আশীর্বাদ

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় মানুষের জন্য ঈদের আনন্দ পৌঁছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার। ইউনিয়নবাসীর আশীর্বাদে তিনি এখন এলাকার তারুণ্যের অহংকার এবং উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত।

দীর্ঘদিন অবহেলিত চর আড়ালিয়া ইউনিয়নকে আধুনিক উন্নয়নের ছোঁয়ায় শহরে রূপান্তরিত করার পথপ্রদর্শক হিসেবে তাঁর সুনাম রয়েছে। তারই ধারাবাহিকতায় এবছর ঈদুল আজহাকে সামনে রেখে ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার সহযোগিতায় তিনি চর আড়ালিয়া ইউনিয়নের জন্য ৩০টি কুরবানির গরু বরাদ্দ এনেছেন।

আগামীকাল সকাল ৯টা থেকে বাঘাইকান্দি সিডিএম হাই স্কুল মাঠে এই গরুগুলো থেকে প্রায় দেড় হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ২ কেজি করে গরুর গোশত বিতরণ করা হবে। এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে এমডিএস নরসিংদী।

আজকেই সিডিএম স্কুল মাঠে ৩০টি মোটা তাজা গরু ক্রয় করে আনা হয়েছে। এ বিষয়ে নিশ্চিত করেছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার হায়দার আলী, বর্তমান মেম্বার রফিকুল ইসলাম কেবল সরকার, পিডিএস-এর নির্বাহী পরিচালক তাজুল ইসলাম ও মোহাম্মদ আলী হোসেনসহ অনেকে।

হাসানুজ্জামান সরকার বলেন, “চর আড়ালিয়া একটি নদী বেষ্টিত অবহেলিত চরাঞ্চল। এখানকার হতদরিদ্র মানুষের কথা চিন্তা করেই ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এই কুরবানির গরুগুলো বরাদ্দ এনেছি। ইনশাল্লাহ স্বাস্থ্যসম্মত উপায়ে সবার মাঝে সমহারে গোশত বিতরণ করব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

এই মানবিক উদ্যোগ চর আড়ালিয়া ইউনিয়নে ঈদের আনন্দকে আরও গভীরতর করবে বলে আশাবাদী এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL