মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ রায়পুরায় জাতীয় মৎস্য দিবস অনুষ্ঠিত পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলার অভিযোগ কুমিল্লার ডিসির বিরুদ্ধে রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল

ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-৫

বিল্লাল হুসাইন।।

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের টাওরা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে চাইনিজ কুড়াল ও তিনটি মোটরসাইকেলসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছেন। আজ মঙ্গলবার (১১ জুন) দুপুর আনুমানিক ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নাঈম হোসেন (২০) পিতা কিবরিয়া পারভেজ, মাদ্রাসাপাড়া, বারবাকপুর। মেহেদী মোড়ল (২০) পিতা মৃত অলিয়ার রহমান, বিশ্বাসপাড়া, বারবাকপুর, শাওন হোসেন (২৫) পিতা শেখ ফিরোজ হাসান, শেখপাড়া, বারবাকপুর। ওয়ালিদ (২০) পিতা এম এম সাঈদ, পূর্বপাড়া, বোধখানা এবং  মেহেদী হাসান আশিক (২২) পিতা শেখ কলিমউদ্দিন, শেখপাড়া, বারবাকপুর—সকলেই ঝিকরগাছা থানার স্থায়ী বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেওয়া যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাওরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ (হাত) কুড়াল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়ছে বলে জানান।

গ্রেপ্তারের পর আসামিদের থানায় নিয়ে আসা হলে শিওরদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) বেলাল হোসেন বাদী হয়ে ২০০২ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইনের ৪ ও ৫ ধারায় একটি মামলা দায়ের করেন বলে জানাযায়।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ  নূর মোহাম্মদ গাজী  বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত আছে ও  থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL