রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত নরসিংদীতে ইউএনও’র আদেশ অমান্য করে বসতবাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার! হাসিনা আসুক, এটা আমরা চাই : সংস্কৃতিমন্ত্রী ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭ নরসিংদীর মাধবদী কালিবাড়ি,এলসন ও আমেনা ডাইং কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা রায়পুরায় হত্যা মামলার বাদী ও পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগ ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

তেরখাদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরণ

তেরখাদা প্রতিনিধি:

৩০ শে জুন সকাল সাড়ে ১১টার দিকে তেরখাদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরণ অনুষ্ঠান কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন , সহকারী কমিশনার ( ভূমি ) আঁখি শেখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুর রহমান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার , উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা ও এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা।
আলোচনা অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার আখি শেখ ও কৃষি অফিসার শিউলি মজুমদার ৪শ’ ( চারশত ) জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১০ কেজি ডিএপি সার , ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি আমন ধান বীজ বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL