শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

তেরখাদায় উপজেলা বিএনপির উদ্যোগে ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে মতবিনিময সভা

সাগর কুমার বাড়ই,তেরখাদা খুলনা প্রতিনিধি:

০১ লা জুলাই ~২০২৫ ইংরেজি সকাল সাড়ে ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় উপজেলা পোস্ট অফিসের সামনের চত্ত্বরে ওয়ার্ড বিএনপির কমিটি গঠন নিয়ে এক পরামর্শক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোলা হুমায়ুন কবির , উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেঃ গোলাম মোস্তফা ভুট্টো , ১নং আজগড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক শেখ ইউসুফ আলী , ২নং বারাসাত ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ মোবাশ্বার আলম , ৩নং ছাগলাদাহ ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মেঃ এমদাদুল হক , ৫নং তেরখাদা ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এস কে নাসির আহমেদ , ৬নং মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম মোড়ল , ৫নং তেরখাদা ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোল্যা কামরুল ইসলাম , ৪নং সাচিয়াদহ ইউনিয়ন বিএনপির সদস্য খান গিয়াস উদ্দিন , মোঃ মিজানুর রহমান।
সভায় প্রতিটা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ড বিএনপির কমিটি গঠন কল্পে ব্যাপক আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী বলেন , সংগঠনকে গতিশীল ও বেগবান করতে জনগণের কাতারে সকলকে শামিল হতে হবে।
তিনি সকলকে কঠোর পরিশ্রমের মাধ্যমে আগামীতে বিএনপির বিজয় ছিনিয়ে আনার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL