মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ রায়পুরায় জাতীয় মৎস্য দিবস অনুষ্ঠিত পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলার অভিযোগ কুমিল্লার ডিসির বিরুদ্ধে রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল

চুনারুঘাটে মেম্বার পদে নির্বাচন করবেন মাহিদ আলী

হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩ নম্বর দেওয়রগাছ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সৈয়দ মাহিদ আলী।

‎তিনি উপজেলার বাঘারুক গ্রামের মরহুম পীরজাদা সৈয়দ তাহির মিয়া সাহেবের ছেলে। মরহুম তাহির মিয়া ছিলেন খাজা সৈয়দ শাওয়াল শাহ আউলিয়া ফাউন্ডেশনের সভাপতি এবং বাঘারুক দরবার শরীফের খলিফা। সৈয়দ মাহিদ আলী বর্তমানে ওই দরবার শরীফের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎এলাকার উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা ও যুবসমাজকে মাদকমুক্ত রাখার প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন মাহিদ আলী। তিনি বলেন, “জনগণের ভালোবাসা আর দোয়া নিয়েই আমি নির্বাচন করতে চাই। যদি নির্বাচিত হতে পারি, মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করব।”

‎আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রার্থিতা ইতোমধ্যেই স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। মাহিদ আলীর অনুসারীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL