রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত নরসিংদীতে ইউএনও’র আদেশ অমান্য করে বসতবাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার! হাসিনা আসুক, এটা আমরা চাই : সংস্কৃতিমন্ত্রী ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭ নরসিংদীর মাধবদী কালিবাড়ি,এলসন ও আমেনা ডাইং কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা রায়পুরায় হত্যা মামলার বাদী ও পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগ ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

‎জিয়াউর রহমানের ছবির অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পিরোজপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

‎
‎জিয়াউর রহমানের ছবির অবমাননা ও
‎
‎জেলা প্রতিনিধি, পিরোজপুর:
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর আচরণের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (১৯ জুলাই) বিকেলে পিরোজপুর পৌরসভার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরসভা চত্বরে এসে শেষ হয়। কর্মসূচিতে জেলা বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
‎
‎মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের সভাপতি আলী শেখ, সাধারণ সম্পাদক মানি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা তাঁতি দলের সভাপতি মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নওশাদ শেখ এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক।
‎
‎সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, “শহীদ জিয়াউর রহমান আমাদের ইতিহাসের গৌরবময় অংশ। তাঁর ছবি নিয়ে কুরুচিপূর্ণ আচরণ রাজনৈতিক শিষ্টাচারবিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননার শামিল। তারেক রহমান গণতন্ত্রের প্রতীক। তাঁর বিরুদ্ধে কটূক্তি মানে দেশের জনগণকে অপমান করা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
‎
‎সমাবেশে নেতৃবৃন্দ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL