রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত নরসিংদীতে ইউএনও’র আদেশ অমান্য করে বসতবাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার! হাসিনা আসুক, এটা আমরা চাই : সংস্কৃতিমন্ত্রী ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭ নরসিংদীর মাধবদী কালিবাড়ি,এলসন ও আমেনা ডাইং কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা রায়পুরায় হত্যা মামলার বাদী ও পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগ ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলার মনপুরায় নৌবাহিনীর অভিযানে শিশু বলাৎকারকারী গ্রেফতার

মেঘনা টিভি নিউজ:

ভোলা, ১৯ জুলাই ২০২৫ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ভোলার মনপুরায় পরিচালিত অভিযানে নৃশংসভাবে শিশু বলাৎকারকারীকে গ্রেফতার ও বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌবাহিনী।
গত ২৮ জুন ২০২৫ তারিখে মনপুরা উপজেলার এক ছোট ছেলেকে স্থানীয় জালের দোকানের ম্যানেজার মো. ইলিয়াস হোসেন (২৮) কৌশলে নির্মমভাবে বলৎকার করে। ভুক্তভোগীর মা গত ১৭ জুলাই ( বৃহস্পতিবার ) বাংলাদেশ নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তথ্য অনুসন্ধান সাপেক্ষে ১৮ জুলাই ( শুক্রবার ) সন্ধ্যা ৬ টার দিকে মনপুরায় স্থানীয় বাজার এলাকায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে নৌবাহিনী।
অভিযানে মোঃ ইলিয়াস হোসেন ও তার সহযোগী হাসান মাস্টারকে গ্রেফতার করা হয়। এছাড়াও, দোকানের সন্নিকটে অবস্থিত একটি গোপন জালের গুদামে অভিযান চালিয়ে প্রায় ৭০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। অভিযানে নৌবাহিনীর পাশাপাশি মনপুরা থানার পুলিশ , ইউএনও ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গোডাউনটি বন্ধ করে অবৈধ জাল জনসমুক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি , আটককৃত দুই আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশব্যাপী মাদক , সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL