শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর পলাশে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

তেরখাদায় শ্রী শ্রী মনসা দেবীর অষ্টনাগের পূজা অনুষ্ঠিত

সাগর কুমার বাড়ই, তেরখাদা প্রতিনিধি,খুলনা:

২৯ শে জুলাই ২০২৫ ইংরেজি মঙ্গলবার খুলনা জেলার তেরখাদা উপজেলার অদুরে কাগদী সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে শুক্লা পক্ষে শ্রী শ্রী মা মনসা দেবীর ( অষ্টনাগের )পূজা অনুষ্ঠিত হয় ।
মঙ্গলবার সকাল ৮ টার সময় তেরখাদা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অগত মায়ের ভক্ত বৃন্দ কাগদী সার্বজনীন দুর্গা মন্দিরে উপস্থিত হয়ে অষ্টনাগের পূজা অর্চনা করে ।জানা যায় , সারা বছর বিভিন্ন উপজেলা থেকে সাপে দংশন করা রোগী তেরখাদা উপজেলার কাগদী গ্রামের স্বনামধন্য ব্যক্তিত্ব ওঝা কানাই লাল বালার নিকট এসে সুস্থ হয়ে থাকে ।

বিনিময়ে শ্রী শ্রী মনসা দেবীর পূজা-অর্চনার জন্য সামান্য কিছু অর্থ সাহায্য করে থাকে সকল সাপে দংশন করা রোগীরা ।
প্রতি বছর শত শত সাপে দংশন করা রোগীরা এসে ভীড় জমায় কানাই লাল বালার বাড়িতে ।শ্রী শ্রী মা মনসার আশীর্বাদ পুষ্ট কানাই লাল বালা অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছরের ন্যায় শত শত ভক্ত বৃন্দদের সঙ্গে নিয়ে এ বছরেও আবহাওয়া প্রতিকূল অবস্থায় থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে ও আড়ম্বর পরিবেশে দিন ব্যাপী শ্রী শ্রী মা মনসা দেবী ( অষ্টনাগের ) পূজায় অনুষ্ঠিত হয় ।অষ্টনাগের পূজা পুরোহিত্ব করে ওঝা কানাই লাল বালা ও গোসাই রঞ্জিত মন্ডল।
শ্রী শ্রী মনসা দেবী ( অষ্টনাগের ) পূজা-অর্চনায় সভাপতিত্ব করেন বলাই লাল বালা ।

ছবি: মেঘনা টিভি

এসময় উপস্থিত ছিলেন ও মায়ের ভক্ত বৃন্দদের সম্মুখে সংক্ষিপ্ত ধর্মীয় বক্তব্য রাখেন হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের আবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক পরিমল কান্তি মন্ডল পঞ্চ পল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার বাইন , বি আর বি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিহার রঞ্জন বাইন , পলাশ বিশ্বাস , টুটুল বালা , বিশ্বজিৎ বালা , তুষার চিন্তাপাত্র , দিপক মন্ডল সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL