শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

এনেস্থেসিয়া ডাক্তার ছাড়া সিজার: তালতলী ও পাথরঘাটায় ডা. অনিকের বিরুদ্ধে অভিযোগ

ছবি: মেঘনা টিভি

নিজস্ব প্রতিবেদক:

চিকিৎসার নামে ভয়ঙ্কর অবহেলা ও রোগীর জীবনের সাথে জুয়া খেলার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ডা. প্রসেনজিৎ কুণ্ড অনিকের বিরুদ্ধে। বরগুনার তালতলী ও পাথরঘাটার একাধিক বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে এনেস্থেসিয়া (অজ্ঞান) বিশেষজ্ঞ ছাড়াই নিয়মিত সিজারিয়ান অপারেশন চালিয়ে যাচ্ছেন তিনি। সর্বশেষ পাথরঘাটায় এক প্রসূতির মৃত্যু এ অনিয়মকে আবারও জনরোষের কেন্দ্রে নিয়ে এসেছে।স্থানীয় সূত্র জানায়, পাথরঘাটার একটি বেসরকারি ক্লিনিকে এনেস্থেসিয়া বিশেষজ্ঞ ডাক্তার না এনে নিজেই রোগীকে অজ্ঞান করার ওষুধ প্রয়োগ করেন ডা. অনিক। পরে অপারেশন চলাকালীন রোগীর অবস্থা দ্রুত অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। জীবনের এই করুণ পরিসমাপ্তি চিকিৎসক মহলের দায়িত্বহীনতা ও বেপরোয়া মনোভাবের নগ্ন উদাহরণ হিসেবে দেখছে এলাকাবাসী।এটাই প্রথম নয়। তালতলীর একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে একইভাবে রোগীর জীবন নিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন ডা. অনিক। একের পর এক অনিয়মের পরও তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।এ ঘটনার পর বিষয়টি ডাক্তারদের পেশাজীবী মহলেও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বরগুনা ও আশেপাশের জেলার চিকিৎসকরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

এক সিনিয়র চিকিৎসক গ্রুপে লিখেছেন, এনেস্থেসিয়া বিশেষজ্ঞ ছাড়া সিজার অপারেশন সরাসরি রোগী হত্যার শামিল। এটা চিকিৎসা নীতির চরম লঙ্ঘন।গাইনী বিশেষজ্ঞ ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন চিকিৎসকরা গোটা মেডিকেল পেশার সুনাম নষ্ট করছে। দ্রুত লাইসেন্স বাতিল করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

চিকিৎসক সমাজ ও সচেতন মহল একযোগে স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের কাছে অবিলম্বে তদন্ত করে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবি জানিয়েছে।এ বিষয়ে ডা. প্রসেনজিৎ কুণ্ড অনিকের বক্তব্য পাওয়ার জন্য একাধিকবার মুঠোফোনে01712-***828

যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL