সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবহৃত ১০টি উড়োজাহাজের চাকা গায়েব হওয়ার অভিযোগ উঠেছে।

প্রতিটি ছবি

মুফতী শহীদুল্লাহ।।

হঠাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবহৃত ১০টি উড়োজাহাজের চাকা গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিমানের দুই কর্মীকে দায়ী করা হচ্ছে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বেসিক কর্তৃপক্ষ।শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে থাকা ‘অকশন শেডে’ রাখা ১০টি পুরোনো চাকা খুঁজে পাওয়া যায়নি। এরপর সোমবার (১৮ আগস্ট) বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন বিমানবন্দর থানায় জিডি করেন।জিডিতে সরাসরি ‘চুরি’ শব্দটি ব্যবহার না করা হলেও উল্লেখ করা হয়েছে—চাকা খুঁজে না পেয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হককে। তাদের কাছ থেকে জানা যায়, দেশের একটি বেসরকারি এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে এই ১০টি চাকা ‘ব্যবহারের জন্য’ দেয়া হয়েছে। তবে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কোনোভাবে জানানো হয়নি।বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিটি চাকাই অত্যন্ত দামী। একেকটির দাম ৫ হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। সেই হিসাবে মোটামুটি প্রায় এক কোটি টাকার সম্পদ অনুমতি ছাড়াই সরিয়ে দেওয়া হয়েছে। যদিও চাকাগুলোর ব্যবহার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তবুও সেগুলো বিমানের সম্পত্তি এবং নিয়ম মেনে নিলাম প্রক্রিয়ায় বিক্রি হওয়ার কথা ছিল।বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার জানিয়েছেন, এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ একটি জিডি করেছে। পুলিশ নিয়ম অনুযায়ী তদন্ত ও পরবর্তী ব্যবস্থা নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL