সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

ছবি:মেঘনা টিভি

স্টাফ রিপোর্টার এস আলম ঃ
ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংগঠন “নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র” নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করেছে নরসিংদী প্রেস ক্লাব।শুক্রবার (২২ আগস্ট) বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র উপদেষ্টা ও বর্ষিয়ান সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কার্তিক চ্যাটার্জী।
অনুষ্ঠানে ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংগঠন “নরসিংদী জেলা সাংবাদিক সমিতির নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির ১৫ জন এবং ৪ জন উপদেষ্টাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় ও মাখন দাস, সদস্য মোঃ আমজাদ হোসেন ও আইয়ুব খান সরকার।নরসিংদী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, “নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র” উপদেষ্টা মনির হোসেন লিটন ও মনিরুল ইসলাম, সংগঠনের সভাপতি মো: হাসান সাঈদ শফিউল আলম (গ্যালমান শফি), ‎সিনিয়র সহ-সভাপতি- মাহমুদ হাসান, ‎সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, ‎সাংগঠনিক সম্পাদক- মিয়া হোসেন‎অর্থ সম্পাদক নাসরীন গীতি, ‎দপ্তর সম্পাদক- রাসেল মাহমুদ, ‎প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল সুমন মোস্তফা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL