সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

নরসিংদীর আলোকবালীতে ফের সংঘর্ষ, গুলিতে নিহত ১ আহত ১০

খলিলুর রহমান রানা।।
নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালীতে ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন।
সোমবার সকালে আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ সংঘর্ষ ঘটে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ।

নিহত সাদেক হোসেন (৪২) মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এর আগে চলতি মাসে একই ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নামে দুইজন নিহত হয়েছিলেন।

স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ বলেন, বেশ কয়েকদিন ধরেই চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর প্রেক্ষিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরই রেশ ধরে সোমবার সকালে পুনরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। এসময় আরো বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
তিনি আরও বলেন, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে চলতি মাসে একই ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ঘটনায় দুইজন নিহত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

2 responses to “নরসিংদীর আলোকবালীতে ফের সংঘর্ষ, গুলিতে নিহত ১ আহত ১০”

    • admin says:

      ধন্যবাদ কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানোয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL