শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

সব এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত চায় বাংলাদেশ

মেঘনা টিভি নিউজ ডেস্ক:
দেশের সব বৈধ রিক্রুটমেন্ট এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ অনুরোধ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পারকেসার মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আসিফ নজরুল জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমরা তিনটি বিষয় বলেছি। একটা হচ্ছে বন্ধ বাজার ওপেন করা, যেন নতুন করে কর্মী যেতে পারে। দ্বিতীয় হচ্ছে ১০০ জনের যে সিন্ডিকেট ছিল সেটা সবার জন্য ওপেন করে দেওয়া, সব রিক্রুটমেন্ট এজেন্সির জন্য ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ করা। আর কর্মীদের বেতন বাড়ানোর বিষয়ে বলেছি।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন ১৮ হাজার বাংলাদেশিকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়া হবে। এই ১৮ হাজার কিন্তু নতুন লোক বা নতুন চাকরি না। মালয়েশিয়া সরকার ৩১ মে একটা তারিখ দিয়েছিল, ওই তারিখের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে। নানান জটিলতার কারণে ১৭ হাজার প্লাস কর্মী যেতে পারেননি। ওনাদের ওয়ার্ক পারমিট হয়েছে, চুক্তি হয়েছে, ভিসা হয়েছে। কিন্তু ওনারা যেতে পারেননি।

তিনি বলেন, দ্বিপাক্ষিক আলোচনার আগে স্যার (ড. ইউনূস) আমাকে বললেন-তোমার ১৮ হাজারের কথা বলে দিয়েছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ থেকে আলোচনায় ১৮ হাজার শ্রমিকের যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি মানে কিন্তু নিশ্চিত না। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশন আছে, এটার মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার চেষ্টা করব আমরা। মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে আজ রাতে এক অনুষ্ঠানে বৈঠকে বসব। আমরা এটা নিয়ে কথা বলব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL