শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

আশরাফ উদ্দিন বকুল যদি নমিনেশন নিয়েও আসে, সেই নমিনেশন তার হাত থেকে ছিনতাই করে নিয়ে ছাড়ব ইনশাল্লাহ …….. জামাল আহমেদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক।।
নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী বলেছেন, ‘কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও নরসিংদী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল যদি নমিনেশন নিয়েও আসে, সেই নমিনেশন তার হাত থেকে ছিনতাই করে নিয়ে ছাড়ব ইনশাল্লাহ।’সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় নরসিংদীর রায়পুরা পৌরসভা মাঠে উপজেলা বিএনপির আয়োজিত দলটির ঘোষিত ৩১ দফা নিয়ে অনুষ্ঠিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতা জামাল আহমেদ চৌধুরী আরও বলেন, ‘কিসের বিনিময়ে প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের পকেটে নমিনেশন? কোন বিনিময়ে যদি তিনি নমিনেশন এনে থাকেন, তা প্রকাশ করতে হবে। জনগন যদি পাশে থাকে সেই নমিনেশন আকাশে উড়িয়ে দিব।’নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে এবং রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক এমএন জামান, আইন বিষয়ক সম্পাদক কাজী নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল, সাবেক রায়পুরা পৌর মেয়র আব্দুল কুদ্দুসসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।নিচে ভিডিও লিংক দেওয়া আছে-


আপনার মতামত লিখুন :

4 responses to “আশরাফ উদ্দিন বকুল যদি নমিনেশন নিয়েও আসে, সেই নমিনেশন তার হাত থেকে ছিনতাই করে নিয়ে ছাড়ব ইনশাল্লাহ …….. জামাল আহমেদ চৌধুরী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL