সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বৃত্তি দিলো ‘ডাক দিয়ে যাই’

পিরোজপুর প্রতিনিধিঃ

‎অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বৃত্তি প্রদান করেছে উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’। বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঞা জনি। তিনি চারজন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন। প্রত্যেক শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই-এর ডিরেক্টর মোহাম্মদ তাজুল ইসলাম খান, মানবসম্পদ বিভাগের কো-অর্ডিনেটর আসাদুল হকসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। অনেক মেধাবী শিক্ষার্থী অর্থনৈতিক কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়। এই বৃত্তি কার্যক্রমের মাধ্যমে তাদের সেই পথ সহজ করা সম্ভব হবে।

‎‘ডাক দিয়ে যাই’ কর্তৃপক্ষ জানায়, শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং সামাজিক উন্নয়নের অন্যতম চাবিকাঠি। তাই অসচ্ছল পরিবারের সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার শেষ হওয়া পর্যন্ত প্রতি তিন মাস অন্তর ১৫ হাজার টাকা করে প্রদান করা হবে।উল্লেখ্য, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ-এমএফআই) সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে এই বৃত্তি প্রদান করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL