শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

নরসিংদীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতবস্ত্র বিতরণ

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকালে মনোহরদীর চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়।এসময় মনোহরদী পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়নের ১ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এ্যাব’র সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

অনুষ্ঠানে মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: সরুজ মিয়ার সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মহসিন কবিরের সঞ্চালনায় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘কবি নজরুল বলেছেন ‘এ বিশ্বে যা কিছু মহান,চির কল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী,অর্ধেক তার নর’। নারীরা পৃথিবীতে অনেক কিছু করেছে,বাংলাদেশে কি করেছে তার প্রমাণ খালেদা জিয়া। এদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ ভুমিকা ছিল। মুক্তিযুদ্ধে বেগম জিয়ার ভূমিকা অনস্বীকার্য। যুদ্ধকালে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও বেগম জিয়া বন্দী জীবন পার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL