সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

বিদ্যুৎ থেকে আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব অটোরিকশা চালক ঈমান আলী

ছবি মেঘনা টিভি

শিবপুর প্রতিনিধি।।
নরসিংদী জেলার শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া ৫ নং ওয়ার্ডের নোয়াদিয়া কান্দাপাড়া এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় সামগ্রীসহ সবকিছু আগুনে ভস্মীভূত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সেকেন্দর আলীর ছেলে ঈমান আলীর বসতঘরে হঠাৎ করে বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে খাট, সুকেছ, ফ্রিজ, নগদ টাকা এবং ঘরের অন্যান্য মালামাল পুড়ে যায়।

আগুন লাগার খবর পেয়ে আশপাশের এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক উদ্যোগে বড় ধরনের দুর্ঘটনা ও পাশের ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া যায়।

ক্ষতিগ্রস্ত ঈমান আলী একজন গরীব ও অসহায় মানুষ। তিনি অটোরিকশা চালিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করেন। হঠাৎ এই অগ্নিকাণ্ডে তার পরিবারের মাথা গোঁজার ঠাঁই ও সর্বস্ব হারিয়ে মানবেতর অবস্থার সৃষ্টি হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL