শহিদুল ইসলাম কিশোরগঞ্জ প্রতিনিধি।।
কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী নরসুন্দা নদী-এর প্রায় ১০ শতাংশ জমি দখল করে জোরপূর্বক ৬ তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক ভূমিদস্যুর বিরুদ্ধে। নদীর জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থীয়দের অভিযোগ,প্রভাবটিয়ে নদীর জমি ভরাট করে বহুতল ভবন নির্মাণের কাজ চলমান রেখে ছে ভূমিদস্যুরা।
বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও সচেতন মহলে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে এবং নদী রক্ষায় প্রশাসনের নিরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন সমাজ।
নির্বাচনী এলাকা পরিদর্শন কালে সংসদ সদস্য মাজহারুল ইসলাম অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন ও বলেন, “নরসুন্দা নদী কিশোরগঞ্জবাসীর প্রাণ। এটি দখল বা ধ্বংসের কোনো সুযোগ দেওয়া হবে না। নদী রক্ষায় প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় কিশোরগঞ্জ সদর থানার ওসি কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
সচেতন মহলে এমপি মাজহারুল ইসলামের এই বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করে দ্রুত দখলমুক্ত কার্যক্রম বাস্তবায়নের দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ বাশি।