শফিকুল ইসলাম সাগর, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
সাদুল্লাপুরের ধাপেরহাট প্রেসক্লাবে “কবি ঘর” এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল।
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট প্রেসক্লাবে, কবিঘর এর উদ্যোগে এক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে কবিঘর ও প্রেসক্লাবের সদস্যরা একত্রিত হয়ে মাহে রমজানের তাৎপর্য্য তুলে ধরেন এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কবিঘরের সভাপতি সহকারী অধ্যাপক লুৎফর রহমান সাজু সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, ধাপেরহাট প্রেসক্লাব এর আহবায়ক নূর মোহাম্মদ মিলন বিএসসি, যুগ্ম আহবায়ক ছোলায়মান সরকার, যুগ্ম আহবায়ক সেলিম মন্ডল,সাবেক সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক কাজী মোঃ আমজাদ হোসেন, জালাল উদ্দীন, শিক্ষক আব্দুল মালেক সাজু মাস্টার, রাজু মাস্টার, রবিউল ইসলাম মুন্সি, তাজুল ইসলাম, মাযহারুল ইসলাম, নুর হাবিব সহ প্রেসক্লাব ও কবিঘরের সদস্যবৃন্দ।

ছবি মেঘনা টিভি
আলোচনা পর্বে বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজে ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নিয়মিত সাহিত্যচর্চা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পরে উপস্থিত অতিথিদের নিয়ে ইফতার পরিবেশন করা হয়। ধর্মীয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।