মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

ভক্তদের মিলনমেলায় বীরপুরে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব

ছবি মেঘনা টিভি

লক্ষন বর্মন, নিজস্ব প্রতিনিধি :
বিশ্ব শান্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় নরসিংদীর সদর উপজেলার পৌর শহরের বীরপুরে ১৪১তম বার্ষিক ২৪ প্রহরব্যাপী ভুবনমঙ্গল শ্রীশ্রী হরিনাম সংকীর্তন মহোৎসব আয়োজন করা হয়েছে।

শনিবার রাতে বীরপুরস্থ শ্রীশ্রী বাউল ঠাকুর আখড়াধামে শুভ অধিবাসের মধ্য দিয়ে এ মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।

ছবি মেঘনা টিভি

শ্রীশ্রী হরিনাম সংকীর্তন মহোৎসবের মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস পরিবেশন করেন শ্রী নিউটন দেবনাথ লিটন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি শনিবার রাত ৮টা থেকে ৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা। এতে পাঠ ও আলোচনা করেন পাঠক দিলিপ কুমার বর্মন, শ্রী পরিমল চন্দ্র দত্ত, সুমনকৃষ্ণ দাস, শ্রী মধুসূদন দাস, শ্রী সব্যসাচী গোপীনাথ দাস স্বপন এবং শ্রী কৃষ্ণকান্ত আচার্য।

শুক্রবার (৬ মার্চ) অরুণোদয় থেকে রাত্রি অবসান পর্যন্ত অনুষ্ঠিত হয় অষ্টকালীন লীলা কীর্তন। এতে কীর্তন পরিবেশন করেন বগুড়ার শ্রীমতি চৈতালী রায়, টাঙ্গাইলের শ্রীমতি দেবীকা দেবনাথ এবং নওগাঁর শ্রীমতি পিংকী রাণী বর্মন।

শুক্রবার (৬ মার্চ) অরুনোদয় থেকে রাত্রি অবসান পযর্ন্ত অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন বগুড়ার শ্রীমতি চৈতালী রায়, টাঙ্গাইলের শ্রীমতি দেবীকা দেবনাথ ও নওগাঁ এর শ্রীমতি পিংকী রাণী বর্মন।

ছবি মেঘনা টিভি

রবিবার (৮ মার্চ) ব্রাহ্মমুহূর্ত থেকে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসব শুরু হয়ে ১০ মার্চ মঙ্গলবার রাত্রি অবসান পর্যন্ত অবিরাম নামসুধা চলবে। নামসুধা পরিবেশন করবেন- শ্রীশ্রী বাউলঠাকুর সম্প্রদায়; বীরপুর-নরসিংদী, শ্রীশ্রী দুগা সম্প্রদায়; গোপালগঞ্জ, শ্রীশ্রী গোপীনাথ সম্প্রদায়;; কিশোরগঞ্জ, শ্রীশ্রী ভগবান সূর্য নারায়ণ সম্প্রদায়-বি-বাড়িয়া ও শ্রীশ্রী আদি গোপীনাথ সম্প্রদায়; নরসিংদী ও শ্রীশ্রী বাবা লোকনাথ সম্প্রদায়- কিশোরগঞ্জ।

মহোৎসব উপলক্ষে প্রতিদিন দুপুর ২টা থেকে সর্বস্তরের ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

আগামী ১১ মার্চ বুধবার অরুণোদয়ে হরিনাম সংকীর্তনের সমাপনী অনুষ্ঠিত হবে। এদিন দধিমঙ্গল, নগর কীর্তন, মধ্যাহ্নে ভোগরাগ, মহন্ত বিদায় এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তদের উপস্থিত থাকার জন্য বীরপুর গ্রামের শ্রীশ্রী বাউল ঠাকুর আখড়াধাম কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL