সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

নরসিংদী রায়পুরা বাশঁগাড়ীতে দীর্ঘ ১যুগের ঝগড়ার মিমাংসা। এলাকায় শান্তির সুবাতাস।

ছবি মেঘনা টিভি

ফজলুল হক চৌধুরী খোকা।।

গত বুধবার ১লা এপ্রিল বাংলাদেশের সবচেয়ে ক্রাইমজোন হিসাবে খ্যাত নরসিংদী জেলার রায়পুরা থানার অন্তর্গত বাঁশগাড়ী ইউনিয়নের দীর্ঘ এক যুগের চলমান ঝগড়ার মীমাংসা হয়। এতে এলাকায় শান্তির সুবাস বইতেছে।জানা যায়, ২০১৪ সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে, মরহুম সিরাজুল হক চেয়ারম্যান এর গ্রুপ মরহুম সহেদসরকার চেয়ারম্যান গ্রুপের মধ্যে ঝগড়া শুরু হয়। ২০১৮সালে সাহেদ সরকার ও মরহুম সিরাজুল হক মৃত্যুবরন করিলে দলের নেতৃত্বে আসেন আশরাফুল হক চেয়ারম্যান ও রাতুল হাসান জাকির চেয়ারম্যান ।

দীর্ঘ এক যুগের ঝগড়ায় উভয় পক্ষের ১৮ জন খুন হয়, চারজন ঘুম হয় এবং চারজন পঙ্গুত্ববরণ করেন। লক্ষ কোটি টাকার বাড়ি গৌর ধন সম্পদ ক্ষতিগ্রস্ত হয়।

ছবি মেঘনা টিভি

বিগত পাঁচ ই আগস্টের পর এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ওউপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এন জামান এরপরামর্শে, রাজনৈতিক সহিংসতার রক্ষার জন্য, বাঁশগাড়ীতে গমন করেন রায়পুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি এম ফকরুল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক এডঃ কাজী নজরুল ইসলাম, তাদের এবং এলাকার বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতায় রাজনৈতিক সহিংসতা থেকে দেশ রক্ষা পাই, কিন্তু থামছিল না গ্রাম্য দলাদলি।

তারই ধারাবাহিকতায় বাঁশগাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সাথে আপস মীমাংসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেন নীলক্ষা ইউনিয়ন যুবদল সভাপতি প্রার্থী হান্নান সরকার এবং বাঁশগাড়ী ইউনিয়নের যুব নেতা দুবাই প্রবাসী ফয়সাল আহমেদ সুমন বাঁশগাড়া ইউনিয়ন যুবদল সভাপতি প্রার্থী হারুন মিয়া। উভয় দলের নেতৃবৃন্দ ও বিএনপি নেতাদের পরামর্শক্রমে চূড়ান্ত মীমাংসার তারিখ নির্ধারণ করা হয় পহেলা এপ্রিল।মীমাংসা মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন রায়পুরা মাটি ও মানুষের নেতা বর্তমান এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সভাপতিত্বকরেন সংগঠনের মাওলানা রশিদ আহমেদ সাহেব পেস ইমাম বাসগরী ঈদগাহ ময়দান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট কাজী নজরুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক নরসিংদী জেলা বিএনপি, এম ফখরুল ইসলাম উপদেষ্টা রায়পুরা উপজেলা বিএনপি,কামাল হোসেন কার্যকরী সদস্য রায়পুরা উপজেলা বিএন পি,আতাউর রহমান ভারপ্রাপ্ত সভাপতি বাশগাড়ি ইউনিয়ন বিএনপি, আবদুল্লাহ সরকার ছন্দু সাধারণ সম্পাদক বাঁশগাড়ী ইউনিয়ন বিনএনপি,সৈয়দ রবিউল্লাহ সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি, বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির, সাবেক চেয়ারম্যান আশরাফুল হক, যুবদল নেতা হারুন ও হান্নান,বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ, সাংবাদিক খোকা চৌধুরী সাবেক মেম্বার নূর মোহাম্মদ ও রতন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবংওভয় কর্মী সমর্থক বৃন্দ দলের।সভায় উপস্থিত অতিথি গন শান্তির লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। শেষে অভিজ্ঞ জুড়ে বোর্ডের মাধ্যমে শান্তিপূর্ণ মীমাংসা হয়।সর্বশেষে সবার সভাপতি মহোদয় বিশেষ মোনাজাতের মাধ্যমে এলাকার দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখার জন্য দোয়া করেন। বর্তমানে এলাকায় সাধারণ মানুষের মধ্যে শান্তি বিরাজমান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL