সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

নরসিংদীর মেয়ে তাহরিমার সাফল্য সাত আন্তর্জাতিক স্কুলে ১০ কোটির বৃত্তির অফার

নিজস্ব প্রতিবেদক।। অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সাতটি প্রথম সারির আন্তর্জাতিক স্কুল থেকে প্রায় ১০ কোটির বেশি টাকার বৃত্তির অফার পেয়েছেন নরসিংদীর মেধাবী শিক্ষার্থী তাহরিমা ইসলাম (১৫)।

তাহরিমা নরসিংদী জেলার শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম ও মরিয়ম রুনির মেয়ে। তিনি নরসিংদীর স্বনামধন্য ইংলিশ ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান—হোসেক স্কুল (Hoosac School), বেসান্ট হিল স্কুল (Besant Hill School), ওক হিল একাডেমি (Oak Hill Academy), আইওলান স্কুল (IOLAN School), ওকউড ফ্রেন্ডস স্কুল (Oakwood Friends School), কেন্টস হিল স্কুল (Kent’s Hill School)সহ মোট সাতটি প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করে তাহরিমা। তার অসাধারণ মেধা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবে এসব প্রতিষ্ঠান থেকে সম্মিলিতভাবে প্রায় ১০ কোটির বেশি টাকার বৃত্তির অফার পেয়েছেন তিনি।
ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সমানভাবে পারদর্শী তাহরিমা স্কুল, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কার অর্জন করেছেন।তাহরিমা জানান, বর্তমানে তিনি ও তার পরিবার কোন প্রতিষ্ঠানে ভর্তি হলে তার ভবিষ্যতের জন্য সবচেয়ে উপযোগী হবে, তা নিয়ে যাচাই-বাছাই করছেন। এসএসসি পরীক্ষা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

এ সাফল্যের পেছনে পরিবার ও তার শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান উল্লেখ করে তাহরিমা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আসন্ন এসএসসি পরীক্ষা ও ভবিষ্যতে বিদেশে পড়াশোনার মাধ্যমে পরিবার, প্রতিষ্ঠান এবং নরসিংদী জেলার সুনাম বয়ে আনতে সকলের দোয়া কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL