সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

নরসিংদীতে কুলখানির অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে একটি কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। নরসিংদীতে একটি কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার মাধবদী পৌর এলাকার ভগিরথপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—আব্দুল মান্নান, আফাজ উদ্দিন, কাদির মিয়া, সুমন আহমেদ, জাকারিয়া, ইব্রাহিমসহ আরও কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানি ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। এতে ভগিরথপুরসহ আশপাশের এলাকা থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ অংশ নিতে জড়ো হন।

জুমার নামাজ শেষে বিদ্যালয়ের গেট খুলে দেওয়া হলে হুড়োহুড়ি করে মাঠে প্রবেশ করতে গিয়ে ধাক্কাধাক্কি ও পদদলিত হয়ে অন্তত ১৫ জন আহত হন।আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, ‘কুলখানি অনুষ্ঠানের জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি। পদদলিত হয়ে আহত হওয়ার বিষয়ে আমি এখনও বিস্তারিত অবগত নই।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশান আরা কবির বলেন, ‘আহত চারজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL