সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

রায়পুরায় সড়ক নির্মাণকাজে অনিয়মের বিরুদ্ধে এমপি’র শক্ত অবস্থান।

রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার রায়পুরা বাজার থেকে শাহচর সড়কের নির্মাণকাজে অনিয়মের অভিযোগে সরজমিন পরিদর্শন করেছেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল (এমপি)। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল (এমপি) দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ায় ব্যাপক আলোচনার ঝড় সৃষ্টি হয়েছে।

বকুলের এসব মহৎ উদ্যোগে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছে ভালো মানুষ হিসেবে মণিকোঠায় স্থান করে নিয়েছেন। পরিদর্শনকালে কাজের মান নিম্নস্তরের হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন ও সাব-কন্ট্রাক্টর ‘লুঙ্গি মিলন’র কাজের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি কাজের বিভিন্ন ত্রুটি খতিয়ে দেখে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার হুঁশিয়ারি দেন। এমপি বলেন, নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রায়পুরায় এমন নিম্নমানের কাজ চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে মূল ঠিকাদার কাজ নিয়ে তা অন্যের কাছে বিক্রি করে দেন, ফলে কাজের গুণগত মান নষ্ট হচ্ছে।
এ ধরনের অনিয়ম বন্ধে তিনি সার্টিফিকেশনপ্রাপ্ত দক্ষ ব্যক্তির মাধ্যমে কাজ সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেন এবং সাব-কন্ট্রাক্টরদেরও বাধ্যতামূলকভাবে যোগ্যতা যাচাইয়ের আওতায় আনার কথা বলেন। পরিদর্শনকালে তিনি নিম্নমানের ইট ব্যবহার, পর্যাপ্ত সিমেন্ট না দেয়া এবং সার্বিকভাবে কাজের মান ঠিক না থাকার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, কাজের মান খারাপ হলে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে, প্রয়োজনে তাদের সার্টিফিকেট বাতিল করা হবে। এমপি বকুল জানান, তিনি আগামী পাঁচ বছর নিজেই এসব উন্নয়ন কাজের তদারকি করবেন এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL