সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মো. দিদারুল ইসলামের

‎‎নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. দিদারুল ইসলাম দিদার। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত কণ্ঠশিল্পী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। তিনি বর্তমানে রায়পুরা উপজেলা জাসাস-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকা-ে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।স্থানীয়ভাবে একজন সুনাগরিক, সৎ ও সংস্কৃতিমনা ব্যক্তি হিসেবে পরিচিত দিদারুল ইসলাম দিদার জানান, তিনি সবসময় জনগণের কল্যাণে কাজ করতে আগ্রহী। সততা, নিষ্ঠা ও নীতির ভিত্তিতে একটি মানবিক ও উন্নত সমাজ গঠনের লক্ষ্যে তিনি এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

‎‎তিনি বলেন, ‘রায়পুরা উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে দরকার সৎ, সাহসী, যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব। আমি বিশ্বাস করি, জনগণের পাশে থেকে তাদের চাহিদা ও প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করা সম্ভব। সেই লক্ষ্যেই আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।দিদার আরও বলেন, তিনি নির্বাচিত হলে উপজেলার অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একইসাথে তিনি দুর্নীতি ও অনিয়মমুক্ত একটি স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন।

‎‎তিনি বলেন, ‘জনসেবাই মানুষের উন্নতির মূল চাবিকাঠি। আমি চাই একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও সেবামুখী রায়পুরা গড়ে তুলতে, যেখানে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ও সেবা সহজেই পাবে।আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দিদারুল ইসলাম দিদার রায়পুরা উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে তিনি একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক রায়পুরা গঠনে ভূমিকা রাখতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL