বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :

নরসিংদী রায়পুরায় ৩৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

ছবি মেঘনা টিভি

খলিলুর রহমান রানা।।
নরসিংদীর রায়পুরায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনায় ১১ মে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় রায়পুরা থানা পুলিশ। এর মধ্যে রতনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ আলামিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

অন্যদিকে মাহমুদাবাদ এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় আব্দুল আজিজ (২৮) নামে আরেক ব্যক্তির কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া চরসুবুদ্ধি ডেঙ্গপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ জুয়েল (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL