সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

টনসিল অপারেশনের পর গৃহবধূর মৃত্যু, ক্লিনিকের সবাই পলাতক

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে টনসিল অপারেশনের পর রুমা আক্তার (২৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে গৃহবধূর মৃত্যুর ঘটনাটি ঘটে পূর্ব বাজার বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। নিহতের পরিবারের স্বজনদের দাবি, চিকিৎসকের ভুল চিকিৎসায় রুমা আক্তার নামে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।নিহত গৃহবধূর রুমা আক্তার জয়পুরহাট সদর উপজেলার নুরপুর মৃধাপাড়া গ্রামের শামীম হোসেনের স্ত্রী।

নিহস্বতের স্বামী স্বজনরা জানান, গৃহবধূর রুমা আক্তার টনসিল অপারেশন করাতে শুক্রবার রাতে বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। পরে টনসিলের অপারেশন করতে তাকে সেখানকার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ডাক্তার আসাফউদ্দৌলা ও ডাক্তার তানভিরের  তত্ত্বাবধানেই টনসিল অপারেশনের পর ওই গৃহবধূর মৃত্যু হয়। রুমা আক্তারের মৃত্যুর পর তার মরদেহ রেখে ডাক্তার, নার্সসহ হাসপাতালের সবাই পালিয়ে যান।

জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিজানুর রহমান জানান, রুমা আক্তার নামে এক গৃহবধূর টনসিল অপারেশনের পর মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।  তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ছাড়া এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ পরিদর্শক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL