সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

নবীগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৪

স্বপন রবি দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্তসহ ৪ আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

গতকাল সোমবার রাতে গোপন সংবাদ ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১ বছরের সাজাপ্রাপ্তসহ ৪ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিরা হলেন – নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের মৃত-আব্দুল জলিলের পুত্র ফজল মিয়া (২৩) চৌশতপুর গ্রামের দুদু মিয়ার পুত্র কয়সর মিয়া( ২০) পৌর এলাকার সালামতপুর গ্রামের ঝাড়ু মিয়ার পুত্র ফিরোজ মিয়া (৩২),কমলাপুর গ্রামের বাতেন উল্লার পুত্র বজলু মিয়া (৪৫) কে জিআর-৮৬/২২ (নবী) এর ১বছরের সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামিকে কারাদণ্ড দেওয়া হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত(ওসি) মো: কামাল হোসেন পিপএম এর দিকনির্দেশনায় ও এসআই রাজিব রহমান,এসআই পিযুষ কান্তি দেবনাথ, এএসআই সুব্রত কুমার দাশ, এএসআই মোঃ সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন,(ওসি) কামাল হোসেন পিপিএম. তিনি বলেন,গ্রেফতারের পর সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৪জনকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL