সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

গাইবান্ধায় ছোট ভাইয়ের লাথিতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে সৎ ছোট ভাইয়ের লাথিতে মমিন প্রধান (৬২) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে ছায়েল প্রধান গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলার আবেদন করেছেন। গাইবান্ধা সদর থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নয়ন সুখ গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত মমিন প্রধান ওই গ্রামের মৃত আলম উদ্দিন প্রধানের ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে ৬ শতক জমি নিয়ে নিহত মমিন প্রধান এবং তার সৎ ভাই আমিরুল ও আনারুলের সঙ্গে বিরোধ চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও কোনো সুরাহা হয়নি।

এ অবস্থায় শুক্রবার বিকেলে মমিন প্রধানের সঙ্গে তার সৎ ভাই আমিরুল ও আনারুলের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রাগান্বিত হয়ে আমিরুল ও আনারুল তার মাথা ও গোপনাঙ্গসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে।

স্বজনরা তাকে বাঁচাতে এগিয়ে এলে তারাও মারধরের শিকার হন। পরে মমিন প্রধানকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার এসআই মিজান জানান, এ ঘটনায় নিহতের ছেলে গাইবান্ধা সদর থানায় একটি মামলার আবেদন করেছেন। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL