সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

অস্ত্রসহ মহিলা লীগ নেত্রী রুপা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মহিলা লীগ নেত্রী রুপা খাতুনকে অস্ত্রসহ আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ এয়ারগান, একাধিক পাসপোর্ট ও জমি বিক্রির নগদ সাড়ে ৭ লাখ টাকা জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা শহরের তালতলা গ্রামের শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন ।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে আমাদের জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

এ সময় তার কাছ থেকে একটি এয়ারগান, একটি হাঁসুয়া, একটি বঁটি, কয়েকটি পাসপোর্ট ও খালি দেশীয় মদের বোতল পাওয়া যায়।

তিনি বলেন, মানুষকে ভয়ভীতি দেখানোর অপরাধে রুপার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়াও রুপার বিরুদ্ধে মাদকের ব্যবসা, নারীদের দিয়ে দেহব্যবসা, একাধিক বিবাহ করে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। সেগুলোর তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL