সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

নাজিরপুরে কলেজ কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ

ছবি: মেঘনা টেলিভিশন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরের মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের এডহক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

ছবি: মেঘনা টেলিভিশন

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণে ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন কলেজের শিক্ষার্থী, শিক্ষক,কর্মচারী ও এলাকাবাসী।

৫ আগষ্ট গনঅভ্যুত্থানের পর সাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ কমিটি বিলুপ্ত করা হয়। বর্তমানে ওই সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পূনরায় কমিটি দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়।

গত ৬ অক্টোবর জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃক ওঘঝ০২-৬/০০০৮৩/২০১৭/১২১০/৩৭৩২ নং স্মারক মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজের ই-মেইলে মো: রেজা পাহলবী মাসুমকে সভাপতি ও শরিফুল ইসলাম নান্নুকে সদস্য সচিব করে একটি এডহক কমিটি করে প্রেরণ করা হয়। উক্ত কমিটির বিরুদ্ধে ওই কলেজের অধ্যক্ষ সহ মোট ৪৯ জন্য শিক্ষক ও কর্মচারী বাতিলকরনের জন্য জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরবরাবরে একিট লিখিত আবেদন করেন।

আবেদনে দেখা যায়,উক্ত কমিটির বিষয়ে অধ্যক্ষ বা কলেজ কর্র্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন আবেদন করেন নাই। কমিটি সম্পর্কে অত্র এলাকার জনগণ এবং শিক্ষক-কর্মচারীগণ অবগত হলে এলাকায় ব্যপক ক্ষোভের সৃষ্টি হয় এবং কমিটি বাতিলের জন্য শিক্ষার্থীসহ এলাকার সচেতন মহল বিক্ষোভ মিছিল প্রদান করে কলেজ এবং অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় যোগাযোগ করে উক্ত কমিটি বাতিলের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশাস প্রদানে এলাকাবাসী এবং শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করেন।

উক্ত কার্যক্রম বিলম্ব হওয়ায় এলাকাবাসী’র কলেজ ক্যাম্পাসে প্রতিনিয়ত অবস্থানের কারণে নিয়মিত পাঠদান প্রক্রিয়া ব্যহত হচ্ছে। গত ২১ অক্টোবর নবগঠিত এডহক কমিটির সভাপতি রেজাপাহলবী মাসুমসহ কিছু বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে অফিস কক্ষে তালা দেয় এবং শিক্ষক কর্মচারীদের উপর ক্ষিপ্ত হয়ে অশোভন আচরণ ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে।

কমিটি বাতিলকরণ পত্রে আরো বলেন, উক্ত ঘটনায় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক, কর্মচারীগণ ভীত সস্ত্রাস্ত অবস্থায় দিনাতিপাত করছেন। এমতাবস্থায় কলেজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ছাত্র-ছাত্রী ও শিক্ষক সহ আমরা নিরাপত্তার জন্য উক্ত কমিটি বাতিল করার জন্য আবেদন করেন।

এবিষয়ে কলেজ অধক্ষ্য মো: আব্দুস সালাম বলেন, রেজা পাহলবি মাসুম কে আমি ব্যক্তিগতভাবে চিনি ও না, জাতীয় বিশ^বিদ্যালয়ে সভাপতি হিসাবে তার নামে শুপারিশ করি নাই, আমি মো: মিজানুর রহমান দুলাল সহ, এস.ডি ফয়াজুল হক খান, মো: আপেল মাহামুদ এই তিন জনার নাম দিয়ে সভাপতির জন্য সুপরিশ করেছি তিনি কিভাবে সভাপতি হন আমি জানি না, আমরা এ কমিটি বাতিলের জন্য জাতীয় বিশ^বিদ্যালয়ে আবেদন করেছি।

এ বিষয়ে রেজা পাহলবি মাসুম কে ফোন দিলে তিনি জানান, জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসি আমাকে এডহক কমিটির সভাপতি বানিয়েছেন, আমি এ অনাস্থার বিষয়ে কিছু জানি না, এবং আমি তাদের কোন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করি নাই এটি মিথ্যা এব বানোয়াট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL