সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

নরসিংদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ছবি: মেঘনা টেলিভিশন

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার রাজাদী চিনিশপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলাটির উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

ছবি: মেঘনা টেলিভিশন

বন্ধু মহল চিনিশপুরের আয়োজনে উক্ত ফুটবল খেলায় স্কোটার আব্দুল গফুর ফুটবল একাডেমি বনাম ঘোড়াশাল কিংস ফুটবল একাডেমির মধ্যে প্রতিযোগিতা হয়।

নির্ধারিত ৪০ মিনিটের খেলায় স্কোটার আব্দুল গফুর ফুটবল একাডেমি ১-০ গোলে ঘোড়াশাল কিংস ফুটবল একাডেমিকে পরাজিত করে।

পরে প্রধান অতিথি, জয়ী দলকে ফ্রিজ ও রানার্সআপ দলের হাতে টিভি তুলে দেন। খেলায় বিজয়ী দলের পক্ষে একমাত্র গোল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজু।

চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আব্দুর রউফ ফকির রনি, জেলা যুবদলের সহ-সভাপতি নাজমুল হোসেন মোহন ভূঁইয়া জেলা যুবদল নরসিংদী,সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব সেলিম খান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজিব ভূইয়া ও অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL