শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

এখন যারা ক্ষমতায়, তারা জোর করে আসেনি

মেঘনা ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ পালিয়ে গেছে। এখন যারা ক্ষমতায় তারা জোর করে আসেনি। আমরা এই দেশের জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছি, তারা দেশটাকে সুন্দর করবেন। একটা সুষ্ঠু ভোটের ব্যবস্থা করবেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
নজরুল ইসলাম খান বলেন, ‘গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি লড়াই করতে গিয়ে হাজার-হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছে। তারপরও কিন্তু আমরা লড়াই বন্ধ করিনি। ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি। সেটি প্রতিষ্ঠিত হবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। তার প্রস্তুতি চলছে। আমরা আশা করব, সেই প্রস্তুতি শেষে জনগণের কাছে তাদের ক্ষমতা বুঝিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, ‘এই দেশটাকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে আপনারা সবাই দেখেছেন বছরে ১৬ হাজার কোটি ডলার বিদেশ পাচার করা হয়েছে। আমাদের শ্রমিকরা মধ্যপ্রাচ্যের মরুভূমিতে কিংবা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যে বৈদেশিক মুদ্রা পাঠায়, সেটা জনগণের কল্যাণে কাজে না লাগিয়ে বিদেশে পাচার করা হয়েছে।

আওয়ামী লীগ মানুষের কাজে আসেনি উল্লেখ করে তিনি বলেন, ‘চুরি, দুর্নীতি করা অন্যায়, কিন্তু এরা (আওয়ামী লীগ) এই অন্যায়ের পাশাপাশি সেই টাকা দেশের বাইরে পাচার করে অন্যায় করেছে। এরা দেশের মানুষের কোনো কাজে আসেনি। যদি কাজে আসত দেশের মানুষ এত কষ্ট করত না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL