মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়

পিরোজপুরে ৭ কেজি গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি:

পিরোজপুর সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের মোট ১০,০০০ টাকা সহ
৫ জন মাদক ব‌্যবসায়ী‌কে আটক করা হয়েছে।গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বৃহস্প‌তিবার রাতে সদর থানার বাঁশবা‌ড়িয়া এলাকা ও শিকদার মল্লিক ইউনিয়ন ও পৌর শহ‌রের মুক্তারকাঠি এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের আটক ও মাদক উদ্ধার করা হয়।

অ‌ভিযা‌নে আটককৃতরা হ‌লো শংকরপাশা ইউ‌নিয়‌নের বাশবাড়ীয়া গ্রা‌মের মৃত নুর মোহাম্মদের স্ত্রী মোসা: গুলবানু(৫৫), ছে‌লে মো: রাজিব খান(৩৫), কালিকাঠী গ্রা‌মের শাহজাহান খানের ছে‌লে রবিউল ইসলাম (২২), গনকপাড়া এলাকার মোঃ আল আমিন এর স্ত্রী মোসা: নাজমা আক্তার(২৫), মুক্তারকাঠী গ্রা‌মের মোক্তার মোল্লার ছে‌লে আলমগীর মোল্লা(৪৪)। পু‌লিশ জানায় আটককৃত‌দের নামে তিন‌টি পৃথক মাদন নিয়ন্ত্রন আই‌নে মামলায় গ্রেপ্তার দে‌খি‌য়ে আদাল‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে।

সদর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুস সোবহান জানান বৃহস্পাতবার রাত সা‌ড়ে আটটার দিকে শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়ার ৬ নং ওয়ার্ডে অভিযান চা‌লি‌য়ে ৫ কেজি গাঁজা, ৩০০ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়ের ১০,০০০ টাকা সহ মোসাঃ গুলবানু, তার ছেলে মোঃ রাজিব খাঁন (৩৫) এবং মোঃ রবিউল ইসলাম (২২)কে আটক করা হয়।

অপর‌দি‌কে সদর থানার এসআই মুজাম্মেল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে শুক্রবার ভোর সা‌ড়ে চারটার দি‌য়ে শিকদার মল্লিক ইউনিয়নের জনৈক আলআমিনের বসতঘ‌রে অ‌ভিযান চা‌লি‌য়ে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারী মোসাঃ নাজমা আক্তারকে আটক করা হয়।

এছাড়া পিরোজপুর ডিবির এসআই নুরুল আমিনের নেতৃত্বে আরেকটি অভিযানে বৃহস্প‌তিবার রাত সা‌ড়ে এগা‌রোর দি‌কে পৌরসভার ১ নং ওয়ার্ড মুক্তারকাঠিতে আলমগীর মোল্লা এর বসতবাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পি‌রোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, আটককৃত‌দের না‌মে পিরোজপুর সদর থানায় ৩ টি মামলা রুজু হয়েছে। পিরোজপুর জেলাকে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করতে জেলা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL